| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ১৯:০২:৪৯:অপরাহ্ন  |  ৪০৯ বার পঠিত
পঞ্চগড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে সুপারভাইজার নিহত

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায় চলন্ত বাস থেকে পড়ে নিজের বাসের চাকায় পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন। (৫মে) মঙ্গলবার সকালে বোদা বাইপাস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার হরিপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পঞ্চগড় থেকে দিনাজপুর অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রীবাহী গেটলক বাস বোদা পৌরসভা এলাকায় পৌঁছায়। এসময় চলন্ত অবস্থায় একজন যাত্রী তোলার চেষ্টা করছিলেন বাসের সুপারভাইজার শান্ত। হঠাৎ পা পিছলে তিনি বাস থেকে নিচে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে ওই বাসেরই পেছনের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বোদা থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার মরদেহটি উদ্ধার করে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বোদা বাইপাস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আমাদের পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে ঘটনাস্থলে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪