| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ২০:৩২:২৭:অপরাহ্ন  |  ২৯৯ বার পঠিত
বাগেরহাটে মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান

বাগেরহাট প্রতিনিধি: যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এবং সিডো’র সহযোগিতায় ২০২৫–২০২৬ অর্থবছরের এক মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ সিডো’র প্রধান কার্যালয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বাগেরহাট জেলার উপ-পরিচালক জনাব মোঃ আব্দুল কাদের এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই অধিদপ্তরের মৎস্য প্রশিক্ষক মোঃ শামসুজ্জোহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডো’র সভাপতি মোঃ মেহেদী হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আধুনিক মৎস্য চাষে দক্ষতা অর্জনের মাধ্যমে যুব সমাজ আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি মোঃ শামসুজ্জোহা মৎস্য চাষের আধুনিক পদ্ধতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে মোঃ মেহেদী হাসান বলেন, সিডো সবসময় যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রমে পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী যুবরা আধুনিক মৎস্য চাষ বিষয়ে ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবে, যা তাদের আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক সমন্বয়ে সহযোগিতা প্রদান করেন সিডো’র সাধারণ সম্পাদক খান আসাদুর রহমান, অর্থ সম্পাদক অমিত দাস শুভ্র এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান মৃধাসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪