| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ২০:৪০:৪১:অপরাহ্ন  |  ২৫৯ বার পঠিত
দাগনভূঞায় বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা পৌরসভা ও এইড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচ্ছন্ন পৌরসভা গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

ইউএনও বলেন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে শহরের পরিবেশ দূষণ কমানো সম্ভব। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও বাসা-বাড়ির মালিক, ভাড়াটিয়াসহ সবাইকে সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলাসহ পৌরসভার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী জুনায়েদ কায়ছার সৌরভ, এইড বাংলাদেশের চেয়ারম্যান আনিসুজ্জামান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন। এছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪