| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৬ ইং | ২০:৫৩:৪১:অপরাহ্ন  |  ১৭২ বার পঠিত
চাঁদপুরে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার, ১ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে ডিজেল ও প্লাস্টিক দানা মজুদের অভিযোগে ব্যাবসায়ীকে৫ লাখ টাকার পণ্য জব্দ এবং ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর ।

মঙ্গলবার (৫ মে) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এবং ভোক্তা অধিদপ্তর যৌথভাবে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্র জানায়, অভিযানকালে অবৈধভাবে মজুদ রাখা ৯ হাজার লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা শনাক্ত করা হয়। এ অপরাধে লোকমান ঢালীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া প্রায় ৫ লাখ টাকার সমপরিমাণ ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুদ করে, যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। তবে এ অভিযানের ফলে স্থানীয় বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অভিযুক্তকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪