চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা পুলিশের অভিযানে ২২০০ ইয়াবা , ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) রাত ১টা ২০ মিনিটে বন্দর এলাকার মাদ্রাজী শাহ পাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে অভিযান চালায়।
অভিযানকালে ২১০০ পিস ইয়াবা , ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৭২০ টাকা উদ্ধারসহ মোহাম্মদ নিজাম প্রকাশ নেজামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচ থেকে আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে মোট উদ্ধার ইয়াবার সংখ্যা দাঁড়ায় ২২০০।
আসামি একজন পেশাদার মাদক কারবারি। তিনি বন্দরটিলা এলাকায় নিয়মিত মাদক বিক্রি করতেন বলে জানা গেছে।
এছাড়া তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি