| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০০:১৩:১০:পূর্বাহ্ন  |  ৩১৬ বার পঠিত
ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?

স্টাফ রিপোর্টার: চুপিসারে আবারও বিয়ের পিঁড়িতে বসেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। বিষয়টি এত দিন গোপন থাকলেও এবার নিজেই তা প্রকাশ করেছেন।

সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা ও নির্বাচনী কাজে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে জানানো সম্ভব হয়নি।

জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।

বিয়ে নিয়ে সুবাহ বলেন, ‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেক দিনের, তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি। আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্র্যাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা-যাওয়ার মধ্যে থাকব।’

তিনি আরো জানান, শিগগিরই আনুষ্ঠানিকভাবে আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনায় এসেছিলেন সুবাহ। পরে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ে ও দাম্পত্য কলহ নিয়ে আইনি জটিলতায় জড়ান, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪