| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হালিম গ্রুপের প্রধান নিহত

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০৩:১১:১৮:পূর্বাহ্ন  |  ৪২১ বার পঠিত
রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে হালিম গ্রুপের প্রধান নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন ‘হালিম গ্রুপ’-এর প্রধান আব্দুল হালিম। মঙ্গলবার (৫ মে) রাত পৌনে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পের ৮/ইস্ট ব্লকের লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মো. সিরাজ আমিন।

স্থানীয় সূত্র জানায়, ক্যাম্পে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি সশস্ত্র গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আব্দুল হালিমকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হালিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার আগেই তার মৃত্যু হয়। হামলার পর অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে।

এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।

উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪