| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক হত্যা মামলায় নূরের জামিন, আরেকটিতে আবেদন খারিজ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ০৩:৩৯:৪১:পূর্বাহ্ন  |  ৩৮৭ বার পঠিত
এক হত্যা মামলায় নূরের জামিন, আরেকটিতে আবেদন খারিজ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে হওয়া পৃথক দুটি হত্যা মামলার একটিতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে অন্য মামলায় তার জামিন আবেদন খারিজ করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) পৃথক জামিন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন। এ সময় সহকারী অ্যাটর্নি জেনারেল মো. এমদাদুল হানিফ ও মো. সিরাজুল আলম উপস্থিত ছিলেন।

আইনজীবীদের তথ্যানুসারে, নিম্ন আদালতে জামিন না পেয়ে চলতি বছর হাইকোর্টে পৃথক দুটি জামিন আবেদন করেন আসাদুজ্জামান নূর। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরে চূড়ান্ত শুনানিতে এক মামলায় রুল অ্যাবসলিউট এবং অন্য মামলায় রুল ডিসচার্জ করেন হাইকোর্ট।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪