| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটচাঁদপুরে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৫:০৬:১৯:অপরাহ্ন  |  ১০৬৩ বার পঠিত
কোটচাঁদপুরে ব্ল্যাকমেইলের অভিযোগে যুবক আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং পরে আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে সৌরভ হালদার (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া হালদারপাড়ার শ্রীদাম হালদারের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগীর মা সোমবার (৪ মে) কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।

জানা যায়, সৌরভ হালদার পেশায় একজন ডেকোরেটর মিস্ত্রি। কাজের সূত্রে এক মাদ্রাসাছাত্রীর সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল নম্বর বিনিময়ের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং প্রায় আট মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল।

অভিযোগে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে বিয়ের প্রলোভন দেখিয়ে সৌরভ ওই তরুণীকে ধর্ষণ করেন এবং এ সময় আপত্তিকর ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন। বিষয়টি কাউকে না জানাতে হুমকিও দেন তিনি।

পরবর্তীতে নিরুপায় হয়ে ভুক্তভোগী ছাত্রী বিষয়টি তার মাকে জানান।

এর পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর মা ৪ মে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৫, তারিখ: ০৪/০৫/২০২৬। মামলার সূত্র ধরে পুলিশ সৌরভ হালদারকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, ভুক্তভোগী মাদ্রাসাছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তিনি কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের এক বাসিন্দার মেয়ে এবং চলতি বছর দাখিল পরীক্ষার্থী।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪