| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৭:২২:৪৮:অপরাহ্ন  |  ৭০৫ বার পঠিত
টাঙ্গাইলে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলাায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬মে) দুপুরে দেলদুয়ার উপজেলার লাউহাটি গ্রামের স্বল্পলারু এলাকায় ধলেশ্বরী নদী সংলগ্ন একটি কবরস্থানের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে।

এখন পর্যন্ত ওই যুবতীর পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা করছে । ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানানো যাবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪