| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞা বাজারে যানজট নিরসনে অংশীজনের সঙ্গে মতবিনিময়

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৭:৩৭:২৪:অপরাহ্ন  |  ৯৬৯ বার পঠিত
দাগনভূঞা বাজারে যানজট নিরসনে অংশীজনের সঙ্গে মতবিনিময়

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা বাজারে যানজট নিরসনের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) দাগনভূঞা পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অংশীজনের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, থানার উপপরিদর্শক (এসআই) বলরাম চন্দ্র পাল ও ট্রাফিক পুলিশের এসআই সাখাওয়াত প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরাসহ অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা এবং সমসাময়িক প্রসঙ্গ তুলে ধরেন। যানজট নিরসনের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪