| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার,পালিয়েছেন সহযোগী

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৭:৪৫:৫৪:অপরাহ্ন  |  ৭৮৭ বার পঠিত
হরিপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার,পালিয়েছেন সহযোগী

ঠাকুরগাঁও‌ প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ মো. আনোয়ার হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬মে) সকালে উপজেলার যাদুরানী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন মো. মকিম ওরফে গোলাম হোসেন (৫৫) নামের এক সহযোগী।

গ্রেপ্তার আনোয়ার হোসেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের মো. মহসিন আলীর ছেলে। অন্যদিকে পলাতক মকিম হরিপুর উপজেলার খামার গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে হরিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাম বাবু রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল ২ নম্বর আমগাঁও ইউনিয়নের যাদুরানী বাজার এলাকায় অভিযান চালায়। যাদুরানী উচ্চ বিদ্যালয়গামী পাকা রাস্তায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় পুলিশ ধাওয়া করে আনোয়ার হোসেনকে আটক করলেও অন্যজন ভিড়ের মধ্যে পালিয়ে যান।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আনোয়ারের দেহ তল্লাশি করা হলে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ হাজার ২০০ টাকা।

হরিপুর থানার এসআই রাম বাবু রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক স্বীকার করেছেন যে তিনি ও তার সহযোগী দীর্ঘদিন ধরে পীরগঞ্জ থেকে এসে গরু কেনাবেচার ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনায় হরিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানো হবে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪