| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামিনের এক সপ্তাহের মধ্যে মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৮:১৩:৩৪:অপরাহ্ন  |  ৬৪৮ বার পঠিত
জামিনের এক সপ্তাহের মধ্যে মারা গেলেন ছাত্রলীগ নেতা মোয়াজ

শেরপুর প্রতিনিধি: দীর্ঘ সাত মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়ার মাত্র এক সপ্তাহের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ছাত্রলীগের শেরপুর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মোয়াজ। 

বুধবার (৬ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোয়াজ চব্বিশের জুলাইয়ে ছাত্র হত্যা মামলায় দীর্ঘ সাত মাস কারাভোগ থাকার পর গত সপ্তাহে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। 

পরিবারের দাবি অনুযায়ী, তার আগে থেকে কোনও শারীরিক জটিলতা ছিল না। তবে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ থেকে বিএসসি সম্পন্ন করেছিলেন। চব্বিশের জুলাইয়ে ছাত্র হত্যা মামলায় তিনি একজন চার্জশিটভুক্ত আসামি ছিলেন। বুধবার (৬মে) বাদ আসর শেরপুরের মীরগঞ্জ বারাকপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪