| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে আহত ৫ শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৮:৩৭:৫৮:অপরাহ্ন  |  ৭৭৪ বার পঠিত
ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে আহত ৫ শিক্ষার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে গিয়েছিলেন তিনি। শ্রেণিকক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো, কারও মাথায় সরাসরি আঘাত লাগেনি। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারপরও অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে স্কুলে গিয়েছিলেন তিনি। সেখানে পৌঁছানোর পরই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, বিদ্যালয় ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। জরুরি ভিত্তিতে নতুন ভবন নির্মাণ প্রয়োজন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪