| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৯:১১:০৮:অপরাহ্ন  |  ৬০০ বার পঠিত
দৌলতপুরে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুতগতির মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে রহিবুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (৬মে) বিকালে দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিবুল দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর হিসনাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রহিবুল মোটরসাইকেল যোগে আল্লারর্গা বাজার থেকে তারাগুনিয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া গামী দ্রুতগতির একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই কিশোর রহিবুলের মৃত্যু হয়

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরিফুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।                                      -                                      

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪