| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ১৯:৫৪:৪৪:অপরাহ্ন  |  ৪৫৪ বার পঠিত
নওগাঁয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর মহিলা আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) নিতপুর মহিলা আলিম মাদ্রাসার ল্যাবরুমে এই সংবর্ধনার আয়োজন করে রোবেদা পুতুল ফাউন্ডেশন, নওগাঁ।

রোবেদা পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেনপুলে বৃত্তিপ্রাপ্ত মোসা. মুনিরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও অভিনন্দনপত্র তুলে দেন ফাউন্ডেশনের সিইও অনিন্দ্য তুহিন ও নিতপুর মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. ইয়াসিন আলী, প্রভাষক দুরুল হোদা, মোস্তাফিজুর রহমান, তাবারক আলী, মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক সাদেকুল ইসলাম বুলবুল, বিউটি খাতুন, শরিফুল ইসলাম, আব্দুল মান্নানসহ প্রমুখ।

উল্লেখ্য, রোবেদা পুতুল ফাউন্ডেশন অবহেলিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বিস্তারে নানানরকম উন্নয়ন ও সেবামূলক কাজ করে থাকে                           -                                      

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪