| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে সড়ক মেরামতের দাবীতে এলাকাবাসীর অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৬ ইং | ২০:৫০:৩৯:অপরাহ্ন  |  ৫৫১ বার পঠিত
অভয়নগরে সড়ক মেরামতের দাবীতে এলাকাবাসীর অবরোধ

অভয়নগর( যশোর): যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আবাসিক এলাকার বিভিন্ন সড়ক দীর্ঘদিন ধরে মেরামত না করা, আবাসিক এলাকার সড়কে ভারী যানবাহন চলাচল করা ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় অধিকাংশ সড়ক চলাচলের সম্পুর্ন অনুপযোগী হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সড়ক দেবে উচু নিচু হওয়ার পাশাপাশি সড়ক ভেংগে বড় বড় গর্তের সৃষ্টি হওয়াতে চরম ভোগান্তিতে পড়েছে সড়ক ব্যবহারকারীরা। 

বুধবার (৬ মে ) সড়ক মেরামতের ব্যাপরে কর্তৃপক্ষের কোন সহযোগিতা না পেয়ে এলাকাবাসীরা সড়ক মেরামতের দাবীতে বিভিন্ন স্থানে বাঁশ ও কাঠের গুড়ি দিয়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

সরেজমিনে দেখা যায়, মহাসড়ক থেকে ভৈরব নদে যাতায়াত সহজ হওয়াতে পৌরসভার আবাসিক এলাকার ভিতর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তাদের ব্যবসায়ীক সার্থে গড়ে তুলেছে ঘাট, গোডাউন, কয়লা ও সারের ড্যাম্প। সেই জন্য এই সব সড়কে প্রতিদিন যাতায়াত করে লোড আনলোড ট্রাক সহ বিভিন্ন হালকা ও ভারী যানবাহন।

স্থানীয়রা বলেন, ব্যবসায়ীরা এই রাস্তা ব্যবহার করে কোটি, কোটি টাকা উপার্জন করেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কিংবা ব্যাবসায়ীরা এই সড়ক মেরামতে আগ্রহী না। ফলে সড়কটি পুরো খানাখন্দে পরিণত হয়ে চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। শিক্ষার্থীদের এই সড়কের নোংরা কাদা ও পানি মাড়িয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয়। বৃষ্টি হলেই পানি বন্দি হয়ে পড়ে সড়কের আশপাশের বাসিন্দারা। আর শুস্ক মৌসুমে ধুলার রাজ্যে পরিণত হয় রাস্তাটি। জমি থেকে ফসলাদি বাড়িতে আনা যায় না, এমনকি অসুস্থ রোগীদেরক হাসপাতালে নিতে কোন বাহন আসতে চাই না। তাই দীর্ঘদিন যাবৎ কোথাও কোন প্রতিকার ব্যবস্থা না পেয়েই আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম বলেন,রাস্তা অবরোধের বিষয়টি আমি অবগত নই। তবে আমরা  রাস্তাটির বিষয়ে অবগত আছি। পৌরসভার পক্ষ থেকে বেশ কয়টি রাস্তা ইতোমধ্যে কোভিট -১৯ প্রকল্পের আওতায় নেয়া হয়েছে তার মধ্যে এই রাস্তাটিও আছে। অবরোধের বিষয়টি পৌর প্রশাসক মহোদয়কে জানাবো। তিনি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪