রিপোর্টার্স ডেস্ক: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সাঈদ আলতাফুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানাকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মো. সোহেল রানাকে সংগঠনের সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
জয়পুরহাট জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন বহিষ্কৃত সোহেল রানার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখেন।
এ আদেশের অনুলিপি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দপ্তর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু