জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে পঁচা মাংস বিক্রির দায়ে আরজ আলী'র (৪০) মাংসের দোকান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১ টায় পৌর শহরের গোশ বাজারের মাংস ব্যবসায়ী আরজ আলী বাজারে পঁচা মাংস বিক্রি করছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল।
অভিযুক্ত ব্যবসায়ী আরোজ আলী জীবননগর পৌর এলাকার জানু শাহার ছেলে। অভিযানের খবর সে দোকান থেকে পালিয়ে যায়।
অভিযান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মাংস বিক্রেতা আরোজ আলীর নিকট থেকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর গ্রামের রহমানের ছেলে বাদল ১৩ কেজি মাংস কিনে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর মাংস পঁচা দেখে ফেরত নিয়ে আসে। এতে মাংস বিক্রেতা আরোজ আলী ক্ষিপ্ত হয়ে বাদল ও তার স্ত্রী রেশমা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা করে। পরে নিরুপায় হয়ে তারা ইউএনও অফিসে অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে মাংসের দোকানে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। অভিযানের পূর্বেই ব্যবসায়ী সেখান থেকে পালিয়ে যায়। পঁচা মাংস বিক্রির সত্যতা প্রমাণ পাওয়া গেছে। মাংস বিক্রির দোকান সিলগালা করে দেওয়া হয়েছে এবং অবশিষ্ট পঁচা মাংস জব্দ করে জনসম্মুখে নষ্ট করে দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু