| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, কিশোরী গুলিবিদ্ধ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০০:৩৬:২৮:পূর্বাহ্ন  |  ১৩৫ বার পঠিত
চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, কিশোরী গুলিবিদ্ধ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে মো. রাজু নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রেশমি আক্তার (১১) নামে এক কিশোরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১০টার দিকে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয় বলে জানা গেছে।

আহত রেশমি আক্তার রৌফাবাদ কলোনীর শহীদ মিনার গলির রিয়াজ আহমেদের মেয়ে। তার ভাই ফয়সাল আহমেদ জানান, দোকানে যাওয়ার সময় সন্ত্রাসীদের গুলিতে তার বোনের চোখে গুলি লাগে। পরে তাকে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, রৌফাবাদ শহীদ মিনার এলাকায় গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা গুলি করেছে এবং কেন করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪