| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফের বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৩:০১:১১:পূর্বাহ্ন  |  ৫৬০ বার পঠিত
ফের বিয়ে করলেন হেফাজতের মহাসচিব

স্টাফ রিপোর্টার: হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা সাজিদুর রহমান (৬২) দ্বিতীয় বিয়ে করেছেন। বৃহস্পতিবার (৭ মে) রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে এ বিয়ে সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে চলতি বছরের ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার প্রথম স্ত্রী মারা যান। প্রথম সংসারে তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নববধূ ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। তিনি এর আগে স্বামী হারান এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে স্থানীয় আলেম ও দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। উপস্থিতদের মধ্যে ছিলেন মাওলানা তানভিরুল হক সিরাজী, খুরশীদুল ইসলাম ও মাহফুজুল হাসানসহ বিভিন্ন আলেম ও মাদ্রাসার শিক্ষকরা।

মাওলানা সাজিদুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪