| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির রায় না মানায় সচিব-ডিজি তলব

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৬:৩৬:৩২:পূর্বাহ্ন  |  ১১২৩ বার পঠিত
মুক্তিযোদ্ধা তালিকাভুক্তির রায় না মানায় সচিব-ডিজি তলব

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার অ্যাডভোকেট মো. শাহজাদাকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির বিষয়ে আদালতের রায় বাস্তবায়ন না করায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৯ মে তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।

আইনজীবী শাহজাদা জানান, ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাকে আইন অনুযায়ী মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত করার নির্দেশ দেন। ২০২৪ সালের ২৫ মার্চ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়ের কপি গ্রহণ করলেও তা বাস্তবায়ন করা হয়নি। পরে তিনি আদালত অবমাননার মামলা দায়ের করলে আদালত রুল জারি করেন।

ওই রুলের শুনানি শেষে আদালত তৎকালীন সচিব ইশরাত চৌধুরী ও জামুকার মহাপরিচালক শাহীনা আক্তারকে তলব করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪