| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোবাইল ফোন কিনে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৭:৪২:২৫:পূর্বাহ্ন  |  ৯৫৮ বার পঠিত
মোবাইল ফোন কিনে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জিনিয়া সুলতানা জুই (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত জিনিয়া সুলতানা জুই ওই গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. বীনা খাতুনের মেয়ে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে খাওয়াদাওয়া শেষে জুই নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় তার মা পাশের ঘরে ছিলেন। বিকেল আনুমানিক ৫টার দিকে মেয়েকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরিবারের ধারণা, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪