| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ০৯:২৮:২৮:পূর্বাহ্ন  |  ৭৩৩ বার পঠিত
রবীন্দ্রজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।

পোস্টে তিনি বলেন, বাংলা সাহিত্যের মহত্তম কণ্ঠস্বর রবীন্দ্রনাথ ঠাকুরের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। রবীন্দ্রনাথের সৃজনশীলতার মূল অন্বেষা ছিল বিশ্বশান্তি ও মানবকল্যাণ।

তিনি আরও লেখেন, কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক ও চিত্রকলার মাধ্যমে রবীন্দ্রনাথ মানবতা, প্রেম, প্রকৃতি ও শান্তির জয়গান গেয়েছেন, যা বাংলা সাহিত্য ও সংস্কৃতির অমূল্য সম্পদ।

তারেক রহমান উল্লেখ করেন, মুক্তিযুদ্ধেও রবীন্দ্রসংগীত অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। তাঁর রচিত ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত হিসেবে জাতির পরিচয়ের অংশ হয়ে আছে।

তিনি আরও বলেন, ১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্বসাহিত্যে প্রথম এশীয় হিসেবে অসামান্য স্বীকৃতি অর্জন করেন।

বর্তমান বৈশ্বিক সংঘাত, উগ্রবাদ ও মানবিক সংকটের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের চিন্তা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি শান্তিনিকেতন প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষায় মানবিকতা ও ব্যবহারিক জ্ঞানের গুরুত্ব তুলে ধরার কথাও স্মরণ করেন।

শেষে তিনি রবীন্দ্রজয়ন্তীর সব আয়োজন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪