| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১২:৫৯:০৯:অপরাহ্ন  |  ১০৮০ বার পঠিত
অশালীন গান নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি বিতর্কিত গান ‘সরকে চুনর তেরী সরকে’ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। দীর্ঘদিন ধরে চলা সমালোচনা ও বিতর্কের অবসান ঘটাতেই তিনি এই অবস্থান নেন।

বৃহস্পতিবার ভারতের দিল্লিতে জাতীয় নারী কমিশনের সামনে হাজিরা দিয়ে নোরা ফাতেহি বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সামাজিক দায়িত্ববোধ থেকে অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গানটির কথামালা ও দৃশ্যায়ন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে আপত্তি ওঠে। বিষয়টি শেষ পর্যন্ত আদালত ও জাতীয় নারী কমিশন পর্যন্ত গড়ায়।

হাজিরা শেষে সাংবাদিকদের নোরা বলেন, “কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে আমি এই ঘটনার দায় নিচ্ছি এবং সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরিস্থিতি আমাকে এমন এক অবস্থানে দাঁড় করিয়েছে যে আমি সত্যিই লজ্জিত।”

তিনি আরও জানান, ভবিষ্যতে অনাথ মেয়েদের শিক্ষার জন্য তিনি ব্যক্তিগতভাবে তাদের সব পড়াশোনার ব্যয় বহন করবেন।

মূলত ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। অনেকেই গানটির ভাষা ও নাচের ভঙ্গিকে অশালীন ও আপত্তিকর বলে মন্তব্য করেন। পরে ব্যাপক বিতর্কের কারণে গানটি নিষিদ্ধ করা হয় বলেও জানা গেছে।

এই গানে নোরা ফাতেহির পাশাপাশি অভিনেতা সঞ্জয় দত্তকেও দেখা যায়। বিতর্কের পর জাতীয় নারী কমিশন তাকেও তলব করে। এর আগে গত ২৭ এপ্রিল সঞ্জয় দত্ত কমিশনে হাজিরা দিয়ে জানান, গানটির ভাষা সম্পর্কে তিনি অবগত ছিলেন না এবং রেকর্ডিংয়ের সময় এর অর্থ তিনি বুঝতে পারেননি।

দুই তারকার এই অবস্থান ও ক্ষমা প্রার্থনার পর বিতর্ক কিছুটা প্রশমিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিষয়টি নিয়ে আলোচনার রেশ এখনো পুরোপুরি কাটেনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪