| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষামন্ত্রীর ভাষা নিয়ে প্রশ্ন তুললেন জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৩:৫৩:২৪:অপরাহ্ন  |  ২৬৪৩ বার পঠিত
শিক্ষামন্ত্রীর ভাষা নিয়ে প্রশ্ন তুললেন জুলাইযোদ্ধা নাফসিন মেহনাজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বক্তব্য ও আচরণ নিয়ে প্রকাশ্যে তীব্র সমালোচনা করেছেন জুলাইযোদ্ধা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন মেহনাজ আজিরিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রীর উচিত নিজের ভাষা ও ব্যবহার আরও সংযত ও উন্নত করা।

বৃহস্পতিবার (৭ মে) এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাফসিন মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রী সম্প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে যে মন্তব্য করেছেন, তা শিক্ষার্থীদের জন্য অবমাননাকর। তার ভাষায়, তিনি বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বেশি স্বাধীনতা দিলে জঙ্গি তৈরি হবে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শিক্ষার্থীদের সমস্যা, নাকি তার নিজের শিক্ষার মানসিকতা ও বোঝাপড়ার সমস্যা?

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রীর ভাষা ব্যবহার অত্যন্ত বিভাজনমূলক ও উগ্র ধাঁচের বলে মনে হয়। তার মতে, উনার আচরণ এমন যে উনি নিজেকে সুপিরিয়র হিসেবে দেখান, আর অন্যদের অবমূল্যায়ন করেন।

নাফসিন মেহনাজ অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। তিনি বলেন, কোনো একটি ব্যক্তিগত বা বিচ্ছিন্ন ঘটনার ওপর ভিত্তি করে পুরো একটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিচার করা যায় না।

তিনি আরও বলেন, ১৮ তারিখের আন্দোলনে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না নামত, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াত, সেটা ভাবা উচিত।

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সময় রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু তাদের রাজনৈতিক সংগঠন বা কাঠামোগত সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে সীমিত।

তিনি বলেন, টেরোরিস্টদের কোনো নির্দিষ্ট পরিচয় থাকে না তাদের কোনো বাবা-মা, কোনো সোসাইটি বা কোনো ইনস্টিটিউশন নেই। তাই একটি বিচ্ছিন্ন ঘটনার ভিত্তিতে পুরো শিক্ষাব্যবস্থাকে দোষারোপ করা ঠিক নয়।

সবশেষে নাফসিন মেহনাজ বলেন, শিক্ষামন্ত্রীর উচিত নিজের ভাষা, আচরণ এবং বক্তব্যের ধরণ পুনর্বিবেচনা করা। তার মতে, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে এমন বক্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪