| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৫:০৯:২৪:অপরাহ্ন  |  ১৬০২ বার পঠিত
দেশের মোট রিজার্ভ ৩৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৬১ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।

শুক্রবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩ হাজার ৯৬ কোটি ৪০ লাখ ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে মোট রিজার্ভ দাঁড়ায় ৩ হাজার ৫৬১ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার।

এর আগের দিন বুধবার বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩ হাজার ৬৭ কোটি ৪০ লাখ ৭০ হাজার ডলার এবং নিজস্ব হিসাবে ৩ হাজার ৫৩৩ কোটি ৭ লাখ ২০ হাজার ডলার।

গত কয়েক সপ্তাহের ধারাবাহিক তথ্য অনুযায়ী, রিজার্ভে ওঠানামার মধ্যেও সামগ্রিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। রোববার বিপিএম-৬ হিসাবে রিজার্ভ ছিল ৩ হাজার ৫১ কোটি ২২ লাখ ৯০ হাজার ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে ৩ হাজার ৫২০ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার।

এর আগে ২৩ এপ্রিল বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩ হাজার ৪৮ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার, আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে ৩ হাজার ৫১১ কোটি ৭৫ লাখ ডলার।

১৬ এপ্রিল রিজার্ভ ছিল বিপিএম-৬ অনুযায়ী ৩ হাজার ৩৬ কোটি ৬২ লাখ ৪০ হাজার ডলার এবং নিজস্ব হিসাবে ৩ হাজার ৫০৩ কোটি ৮০ লাখ ডলার।

আর ৮ জানুয়ারি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৭৮৪ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার, যা থেকে বর্তমান সময়ে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক আয়ের উন্নতির কারণে রিজার্ভে ইতিবাচক গতি ফিরেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪