| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বায়েজিদ বোস্তামীতে প্রকাশ্যে গুলি, নিহত ১

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৫:১৬:৩৯:অপরাহ্ন  |  ৮৪৮ বার পঠিত
বায়েজিদ বোস্তামীতে প্রকাশ্যে গুলি, নিহত ১
ছবির ক্যাপশন: গুলিতে নিহত হাসান রাজু (২৪)

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় প্রকাশ্যে গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রেশমি আক্তার (১২) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাতে রৌফাবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান রাজুকে ঘিরে এখন শোক আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে তার পরিবারের পরিবেশ। মাত্র কয়েক সপ্তাহ আগে কন্যাসন্তানের বাবা হওয়া রাজু আর কখনো মেয়ের মুখে ‘বাবা’ ডাক শুনতে পারবেন না—এমন আক্ষেপে ভেঙে পড়েছেন তার স্বজনরা।

নিহতের মা সখিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গত মাসের ১৪ তারিখ আমার ছেলের ঘরে একটি কন্যাসন্তান জন্ম নিয়েছে। মেয়ের মুখে ‘বাবা’ ডাক শোনার আগেই আমার ছেলেকে মেরে ফেললো।”

স্বজনরা জানান, রাজু কয়েকদিন আগে রাউজানের কদলপুর থেকে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। পরিবার দাবি করেছে, তিনি দিনমজুরের কাজ করতেন এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরা পাঁচ থেকে ছয়জন অস্ত্রধারী যুবক গলির ভেতরে রাজুকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি চালায়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, জনসমক্ষে এভাবে গুলি করে হত্যার ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ এপ্রিল রাউজানে নাসির উদ্দিন নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় রাজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ওই হত্যার প্রতিশোধ হিসেবেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪