| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিরোধীদলের সমালোচনা গঠনমূলক হওয়া উচিত: রিজভী

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৫:৪৯:১৭:অপরাহ্ন  |  ১৭১৬ বার পঠিত
বিরোধীদলের সমালোচনা গঠনমূলক হওয়া উচিত: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে তা অবশ্যই গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে শুক্রবার (৮ মে) তিনি প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন।

রিজভী জানান, বিএনপি এবং এর অঙ্গসংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

তিনি আরও বলেন, সভায় দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন এবং সারাদেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক কার্যক্রম ও সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে মতামত তুলে ধরবেন।

সরকারের সাম্প্রতিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ অনেক ভালো কর্মসূচি রয়েছে। একই সঙ্গে এসব কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরাও বক্তব্য রাখবেন বলে জানান তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। গণতন্ত্রে সরকার কাজ করবে, আর বিরোধীদল সমালোচনা করবে এটাই স্বাভাবিক। তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়, সেটাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, সরকারের ভুল থাকলে তা তুলে ধরা গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে সরকারকে বিপদে ফেলার জন্য মিথ্যা তথ্য ছড়ানো বা ষড়যন্ত্রমূলক রাজনীতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর।

তিনি আরও বলেন, জনগণই শেষ পর্যন্ত বিচার করবে কোন দল সঠিকভাবে দায়িত্ব পালন করছে। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে সরকার তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি না।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪