| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামালপুরের মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ১৭:৪৫:৪৮:অপরাহ্ন  |  ১৭০৫ বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ

জামালপুর প্রতিনিধি : দেশে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে পৌর জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারগঞ্জ পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুস সাত্তার।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, বর্তমান সময়ে দেশে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনা জরুরি। একটি দুর্নীতিমুক্ত ও আদর্শিক সমাজ গঠনে জামায়াতের কর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করারও আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জেলা কর্মপরিষদ সদস্য মজিবুর রহমান আজাদী ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায় এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার আদায়ে নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরহাদ হোসেন, সাবেক আমীর শাহিন আক্তার খান পিটার এবং কর্মপরিষদ সদস্য আব্দুল আজিজ জামালী। এতে মাদারগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪