| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

reporter
  • আপডেট টাইম: মে ০৮, ২০২৬ ইং | ২০:০১:৩১:অপরাহ্ন  |  ১৭৮৫ বার পঠিত
কদমতলীতে ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কদমতলীর একটি ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান তিনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪