| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৭:২০:০৫:অপরাহ্ন  |  ৩৫৪৩ বার পঠিত
নেত্রকোণায় প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি: যানজট নিরসনে নেত্রকোণা পৌর শহরের আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে প্রশস্ত ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারী উন্নয়ন সংস্থা 'জনউদ্যোগ' এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা জনউদ্যোগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো  প্রবীণ সাংবাদিক, ছড়াকার শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সানাউল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।  

মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোণা জেলা শহর মূলত এক রাস্তার শহর। সাতপাই এলাকাবাসীর সাথে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃ জেলা বাসস্ট্যান্ডে সহজে যাতায়াতের জন্য মগড়া নদীর উপর১৯৯৩ সালে একটি ফুটব্রীজ নির্মাণ করা হয়। বর্তমানে জেলা শহর দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সেই সাথে জেলা শহরে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি যানবাহনে সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বাড়ছে। এতে জেলা শহরের একমাত্র সড়কের উপর যেমন চাপ পড়ছে, তেমনি জেলা শহর যানজটের শহরে পরিনত হয়েছে। দীর্ঘ যানজটের ফলে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। বর্তমানে আনন্দ বাজার ফুটব্রীজটির অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। যে কোনো সময় ফুটব্রীজটি ভেঙ্গে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে আনন্দ বাজার সংলগ্ন মগড়া নদীর উপর ঝুঁকি পূর্ণ ফুটব্রীজটি ভেঙ্গে সেখানে অবিলম্বে প্রশস্ত ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা। 

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪