শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামে সাপের কামড়ে কৃষক ও বদনপুর গ্রাম এলাকায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
জানা যায়, শনিবার (৯ মে) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আহত হন।
আহত অবস্থায় পরিবারের লোকজন প্রাথমিকভাবে তাকে ওঝা-কবিরাজ দিয়ে গাছ-গাছড়া ও ঝাড় ফুঁক দিয়ে চিকিৎসা নিয়ে বাড়িতে নিয়ে আসেন। এভাবে কয়েক ঘন্টা যেতে না, যেতেই দংশিত ব্যক্তি গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা জানান, অত্র ইউনিয়নের মহেশপুর গ্রামে বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।
অপরদিকে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা সম্মুখে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লাঙ্লবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র সাদিকুল ইসলাম (১৩) নামে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। সে শৈলকুপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামের রাশেদুল ইসলামের পুত্র।
এবিষয় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি টীম ঘটনাস্থলে পৌছে ঘাতক মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং চালক পালাতক রয়েছে। তবে,নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশটিকে হাসপাতাল থেকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু