| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপা থেকে চুরি হওয়া গরুসহ তিনজন আটক

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৭:৪৩:২৫:অপরাহ্ন  |  ২৬৫৮০ বার পঠিত
শৈলকুপা থেকে চুরি হওয়া গরুসহ তিনজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রাম থেকে চুরি হওয়া একটি গরু ফরিদপুরে বিক্রির সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শৈলকুপার দামুকদিয়া এলাকা থেকে চুরি হওয়া গরুটি ফরিদপুরের টেপাখোলা পশুর হাটে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ গরুসহ তিনজনকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে টেপাখোলা বাজারে এনে বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে গরু চুরির মামলা দায়ের করা হয়েছে।

পরে আদালতের মাধ্যমে আটক তিনজনকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা গরু চোরচক্রের সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪