| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বিসিক শিল্পনগরীতে: শিল্পমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৮:০৮:১৩:অপরাহ্ন  |  ১০২৪৮ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বিসিক শিল্পনগরীতে: শিল্পমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি: দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে ঠাকুরগাঁও বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান জনশক্তির মাঝে দক্ষতার উন্নয়ন ঘটিয়ে তাদের উৎপাদনশীল কাজে নিয়োজিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে এই বিশেষায়িত বিসিক শিল্পনগরী গড়ে তোলা হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের এক বিশাল বাজার ও ক্ষেত্র তৈরি করা।

পরিদর্শনকালে মন্ত্রী নতুন উদ্যোক্তাদের আগ্রহের কথা উল্লেখ করে জানান, ইতিমধ্যে বেশ কয়েকজন উদ্যোক্তা তাদের সৃজনশীল শিল্প ভাবনা নিয়ে এগিয়ে এসেছেন। তারা এখানে প্লট বরাদ্দ নিয়ে নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন করবেন, যা দেশের বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। তিনি জানান, প্রায় ৫০ একর বা ১৫০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত এই শিল্পনগরীতে মোট ২৫১টি প্লট রয়েছে। উদ্যোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক প্লট নিয়ে এখানে শিল্প গড়ে তুলবেন এবং এই শিল্প পার্কটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এখানে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও উল্লেখ করেন, এই প্রকল্পের সাফল্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই অঞ্চলে আরও শিল্পনগরী স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। শিল্পায়নের মাধ্যমেই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, বিসিক শিল্পনগরীর বিভিন্ন উদ্যোক্তা এবং জেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪