ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট অঙ্গনে নতুন এক সাফল্যের নাম হয়ে উঠেছেন ঝিনাইদহের সন্তান জুয়েল রানা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘সেরা কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি।
রাজধানীতে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে জুয়েল রানার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। তিনি ঝিনাইদহের পরিচিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘চিত্ত মিডিয়া’র কর্ণধার হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। সৃজনশীল ও ব্যতিক্রমধর্মী কন্টেন্ট নির্মাণের মাধ্যমে তিনি ইতোমধ্যেই দর্শকমহলে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
ডিজিটাল কন্টেন্টে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার অর্জন করায় ঝিনাইদহবাসীর মাঝেও আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, জুয়েল রানার এই সাফল্য জেলার তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
পুরস্কার গ্রহণের পর জুয়েল রানা বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি ঝিনাইদহবাসীর ভালোবাসার ফল। ভবিষ্যতে আরও ভালো ও মানসম্মত কন্টেন্ট নির্মাণের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকতে চাই।
জেলার সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা জানান, জাতীয় পর্যায়ে জুয়েল রানার এই স্বীকৃতি ঝিনাইদহের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন জেলার সৃজনশীল তরুণদের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টার্স২৪/মিতু