| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ বিশ্ব মা দিবস

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১০:৫৭:১৯:পূর্বাহ্ন  |  ৩১৬ বার পঠিত
আজ বিশ্ব মা দিবস

স্টাফ রিপোর্টার: পৃথিবীর সবচেয়ে আপন শব্দ ‘মা’। সন্তানের জন্ম থেকে জীবনের প্রতিটি ধাপে নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও মমতায় পাশে থাকেন মা। সেই মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আজ বিশ্ব মা দিবস পালিত হচ্ছে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বের অধিকাংশ দেশে দিবসটি উদযাপন করা হয়।

মা দিবসের সূচনার পেছনে রয়েছেন যুক্তরাষ্ট্রের সমাজকর্মী অ্যান জারভিস। নারী অধিকার ও জনকল্যাণমূলক কাজে যুক্ত এই শান্তিবাদী কর্মী ‘মাদারস ডে ওয়ার্ক ক্লাব’ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন, মায়েদের অবদানের স্বীকৃতি জানাতে বিশেষ একটি দিন থাকা উচিত।

অ্যান জারভিসের মৃত্যুর পর তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্মৃতিকে ধরে রাখতে উদ্যোগ নেন। ১৯০৫ সালে তিনি প্রথমবারের মতো নিজ এলাকার সানডে স্কুলে মা দিবস পালন করেন। পরে তার প্রচেষ্টায় দিবসটি জাতীয় স্বীকৃতি পায়।

১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে ‘মা দিবস’ ঘোষণা করেন। এরপর ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি ছড়িয়ে পড়ে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ দিবসটি পালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪