| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ২০:০৬:২৮:অপরাহ্ন  |  ৮৯৫৬ বার পঠিত
দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উৎসাহ দিতে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের আর্থিক উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট ও মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিয়ে তিনি  এ কথা জানান। 

তিনি বলেন, দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড চালু করা হতে পারে। এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা এবং সম্পদের সুরক্ষা অন্তর্ভুক্ত থাকবে। সেই সঙ্গে যারা বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য বেশি লজিস্টিক সাপোর্ট দেওয়া হবে।

প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসীবান্ধব নীতি গ্রহণ করেছে এবং এ দাবির বাস্তবায়নে কাজ চলছে। 

প্রবাসীদের দেশে বিনিয়োগে আগ্রহী করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেক প্রবাসী দেশে বিনিয়োগ করতে চান, তবে বিভিন্ন জটিলতা ও প্রতারকদের কারণে তারা আগ্রহ হারিয়ে ফেলেন। এ সমস্যা সমাধানে সরকার প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, বিষয়টি সময়সাপেক্ষ হলেও এ নিয়ে কাজ চলছে। শুধু নিউইয়র্ক নয়, অন্যান্য দেশ থেকেও সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়াকে গুরুত্ব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪