| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে: শ্রম সচিব

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১৩:২৫:২৬:অপরাহ্ন  |  ১৭৬০১০০ বার পঠিত
শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে: শ্রম সচিব
ছবির ক্যাপশন: শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে: শ্রম সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, কোমলমতি শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের স্কুলে যাওয়া উচিত, মোটর গ্যারেজ, ইটভাটা, বাসা বা দোকানে কাজ করা নয়। শিশুশ্রম শব্দটাই বাংলাদেশ থেকে মুছে ফেলতে হবে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর হাজারীবাগের বালুর মাঠে  Esdo ও Educo আয়োজিত 'শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৫' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম সচিব বলেন, ঢাকা ও অন্যান্য শহরে অনেক পথশিশু ('টোকাই') নেশাসহ নানা ঝুঁকিতে রয়েছে। সরকার তাদের স্কুলমুখী করতে প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছে এবং উপবৃত্তি দিচ্ছে। আমাদের লক্ষ্য, কোনো শিশুই যেন ঝুঁকিপূর্ণ কাজে না থাকে।

তিনি শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই বয়সে স্কুলে যাওয়া, খেলাধুলা ও আনন্দ করার কথা, কাজ করার নয়। এর প্রকল্প পরিচালক আফজাল করিম খান বলেন, ২০১৮ থেকে আমরা শিশুশ্রম বন্ধে কাজ করছি। কর্মজীবী শিশুদের জন্য বিশেষ স্কুল চালু করেছি। এর নির্বাহী পরিচালক ড. মো. শহীদুজ্জামান বলেন, শিশুশ্রম বন্ধে সামাজিক আন্দোলন জরুরি।

 আমাদের লক্ষ্য, শিশুশ্রম শূন্যে নামিয়ে আনা। অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। Esdo ও Educo-এর প্রতিনিধি এবং কর্মজীবী শিশুরা উপস্থিত ছিলেন।  


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪