| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক: ফারিণ

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৩:৫৪:২৯:পূর্বাহ্ন  |  ৩৮৭৯ বার পঠিত
মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক: ফারিণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানিয়েছেন, আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে তার মায়ের অবদানই সবচেয়ে বেশি। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের জীবনের অজানা নানা অধ্যায় তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

অনুষ্ঠানে ফারিণ বলেন, নাচের স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে অভিনয়, গান ও ক্যারিয়ারের প্রতিটি ধাপে তার মায়ের ভূমিকা ছিল মুখ্য। তিনি জানান, বাবা কিছু বিষয়ে আপত্তি তুললেও মা সব সময় তার পাশে থেকেছেন এবং স্বপ্ন পূরণে সাহস জুগিয়েছেন।

ফারিণ বলেন, পরীক্ষার সময়ও মাকে অনেক সময় বাবার সঙ্গে লড়াই করে তাকে বিভিন্ন প্রশিক্ষণ ও কাজে অংশ নিতে দিতে হয়েছে। স্কুল ছুটির পর মা তাকে নিয়ে গানের ক্লাসে যেতেন, রিহার্সালের সময় রাত পর্যন্ত অপেক্ষা করতেন এবং খাবারও নিয়ে আসতেন।

ক্যারিয়ারের শুরুতে প্রথম কাজের প্রস্তাব পাওয়ার সময়ও মায়ের উৎসাহই তাকে এগিয়ে দিয়েছিল বলে জানান তিনি। ফারিণের ভাষায়, তার জীবনের প্রতিটি অর্জনের পেছনে মায়ের অবদান রয়েছে।

আবেগঘন বক্তব্যে ফারিণ আরও বলেন, মা সব সময় বটগাছের মতো ছায়া হয়ে ছিলেন এবং এখনো আছেন। তিনি মায়ের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪