| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে আবেগঘন বার্তা সাকিবের

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৫:০৬:১৪:অপরাহ্ন  |  ১৩৩১৯ বার পঠিত
হামে প্রাণ হারানো শিশুদের নিয়ে আবেগঘন বার্তা সাকিবের

রিপোর্টার্স২৪ ডেস্ক: হামের প্রকোপে শিশুমৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ফটোকার্ড পোস্টে তিনি হারিয়ে যাওয়া শিশুদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

নিজের পোস্টে সাকিব লিখেছেন, শিশুর হাসিতে যে পৃথিবী বেঁচে থাকে, সেই পৃথিবীর কিছু আলো আজ হামের প্রকোপে নিভে গেছে। হারিয়ে যাওয়া প্রতিটি কোমল প্রাণের প্রতি গভীর শোক ও প্রার্থনা।

ক্রিকেট মাঠের বাইরে বিভিন্ন সামাজিক ও মানবিক ইস্যুতে প্রায়ই সরব দেখা যায় সাবেক এই অধিনায়ককে। এবারও শিশুদের মৃত্যুতে উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।

বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আর দেশে ফেরেননি সাবেক এই সংসদ সদস্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪