| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ২২:০২:২৭:অপরাহ্ন  |  ৪৬১ বার পঠিত
আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

 বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পিতা ওসমান মোল্লার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় আমতলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার  করেছে।

মামলার সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ওই কিশোরীকে নিয়ে তার মা আমতলী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১৮ বছর আগে ইসলামী শরীয়াহ মোতাবেক ওসমান মোল্লার সঙ্গে তার বিয়ে হয়। ওই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। ১৩ বছর বয়সী মেয়ে ও ৮ বছর বয়সী ছেলে মোহাম্মদ উল্লাহ।

গত ২৫ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ঘরে ঘুমিয়ে থাকা কিশোরী মেয়েকে পিতা ওসমান মোল্লা ঘুম থেকে জাগিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণ করেন। এ সময় কিশোরীর মা বিষয়টি প্রত্যক্ষ করে বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং আসামিকে পাওয়া মাত্র আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ১২ মে ওসমান মোল্লাকে নিজ বাড়ি থেকে আটক করে স্থানীয় লোকজন।

ওই দিন আমতলী থানায় মেয়ের মা বাদী হয়ে ওসমান মোল্লাকে আসামি করে মামলা দায়ের করেন। কিশোরী বলেন, “আমার জন্মদাতা পিতা হয়ে আমার সঙ্গে যে জঘন্য কাজ করেছে, আমি এর বিচার দাবি করছি।

মা বলেন, বাবা হয়ে যা করেছেন তা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় কঠোর শাস্তি দাবি করছি।

আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪