| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অস্ট্রেলিয়া সিরিজে সেরা ক্রিকেটারকে দেওয়া হবে চেরি গাড়ি

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৩:৩৬:২২:অপরাহ্ন  |  ৫৪৯ বার পঠিত
অস্ট্রেলিয়া সিরিজে সেরা ক্রিকেটারকে দেওয়া হবে চেরি গাড়ি

স্পোর্টস ডেস্ক: আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা পারফর্মিং ক্রিকেটারকে বিলাসবহুল গাড়ি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন এই উদ্যোগে দেশি ক্রিকেটারদের পারফরম্যান্সে আরও অনুপ্রেরণা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) মিরপুরে বিসিবি ও চেরি ব্র্যান্ডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেখানে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে সবচেয়ে মূল্যবান বাংলাদেশি ক্রিকেটারকে একটি চেরি ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়া হবে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, “অস্ট্রেলিয়া সিরিজে বেস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি ক্রিকেটারকে একটি গাড়ি দেবে চেরি।”

তিনি আরও বলেন, চেরির মতো একটি আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়েছে, যা খুবই ইতিবাচক দিক। গত দেড়-দুই বছরে বিসিবির যে ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখান থেকে বের হয়ে আসতে এটি সহায়ক হবে। আগেও বাইক কোম্পানি যুক্ত হয়েছিল এবং এখন চেরির মতো ব্র্যান্ড আসছে—এটি ক্রিকেটের জন্য ভালো দিক।

তামিম ইকবাল জানান, বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পন্সরদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করা হচ্ছে। তার মতে, এসব উদ্যোগের ফলে ক্রিকেটে বেসরকারি বিনিয়োগ বাড়ছে এবং খেলোয়াড়দের জন্য বাড়তি সুযোগ তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, আমি বিসিবির দায়িত্ব পালন করছি। স্পন্সরদের সঙ্গে যোগাযোগ করাই এই দায়িত্বের অংশ। তারা আমাদের সেই সম্মান দিচ্ছেন। এটি ব্যক্তি নয়, বরং পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাফল্য।

এর আগে নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজে সেরা পারফর্মারদের বাইক উপহার দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও বড় পুরস্কার হিসেবে গাড়ি দেওয়ার ঘোষণা এলো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪