| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৫:৩৩:১০:অপরাহ্ন  |  ৬৯২৪ বার পঠিত
ট্রাইব্যুনালে ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের ফের অভিযোগ বিএনপির

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অপহরণ, গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবারও অভিযোগ দাখিল করেছে বিএনপি।

সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গুম, খুন, মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান।

অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের ২ হাজার ২৭৬ নেতাকর্মীকে অপহরণের পর গুম ও ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। এসব ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ট্রাইব্যুনালের কাছে।

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের ঘটনাও অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ৯ জানুয়ারিও একই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছিল বিএনপি। তবে দীর্ঘ সময়েও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় দলটি পুনরায় অভিযোগ জমা দিয়েছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪