| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে কাঁটাতার দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ২২:৩৬:৫৬:অপরাহ্ন  |  ১৫১০৭ বার পঠিত
সীমান্তে কাঁটাতার দেওয়া ভারতের অভ্যন্তরীণ বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ভারতীয় সীমান্তে কাঁটাতার দেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে কাঁটাতার দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব বিষয়। সীমান্তে অনুপ্রবেশ রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে। কোনো অঙ্গরাজ্য নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ আছে বাংলাদেশের।

সোমবার (১১ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে লবণচাষীদের জীবনমান উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে অস্থিরতার যে খবর প্রচার করা হচ্ছে, সেগুলো সেখানকার পুরনো কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে করা হচ্ছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েই বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) জমি হস্তান্তরের কথাও জানান তিনি।

এ সময় সালাহউদ্দিন আহমদ জানান, দেশে লবনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি লবনচাষীদের সক্ষমতা বৃদ্ধি ও ন্যায্য মূল্য নির্ধারণের বিষয়ে ভাবছে সরকার।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪