| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায় গেলেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

reporter
  • আপডেট টাইম: জুন ১৯, ২০২৫ ইং | ১৪:৫১:২৮:অপরাহ্ন  |  ১৭৬০৯৩৫ বার পঠিত
শান্তিরক্ষা মিশনে মধ্য আফ্রিকায়   গেলেন বিমান বাহিনীর ১২৫ সদস্য

সিনিয়র রিপোর্টার : বাংলাদেশ বিমান বাহিনী মধ্য আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুস্কাতে নিয়োজিত কন্টিনজেন্টের সদস্যগণকে ১২৫ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করছেন। প্রতিস্থাপন কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১২৫ জন সদস্য জাতিসংঘ কর্তৃক ভাড়া করা বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) বৃহস্পতিবার (মধ্য আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এই আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান। উল্লেখ্য, বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে দেশের সরকার এবং আপামর জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের অর্জিত এ সুনাম ও সাফল্য অক্ষুন্ন রেখে শান্তিরক্ষীরা ভবিষ্যৎ দিনগুলোতে যেন আরো উৎকর্ষতা অর্জন করতে পারে, এ কামনা করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এক মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ বিমান বন্দরে উপস্থিত থেকে তাদেরকে বিদায় জানান।  

উল্লেখ্য যে, গত ১৬ জুন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মধ্য আফ্রিকান রিপাবলিকগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তর-এ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহন করেন। এসময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার জন্য কন্টিনজেন্ট সদস্যদের প্রতি আহবান জানান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪