| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লেবাননে দুই বাংলাদেশি নিহত, ইসরায়েলি হামলাকে ‘জঘন্য’ বলল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৪:১৭:৫১:অপরাহ্ন  |  ৫৩১৫ বার পঠিত
লেবাননে দুই বাংলাদেশি নিহত, ইসরায়েলি হামলাকে ‘জঘন্য’ বলল বাংলাদেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনাকে ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লেবাননে বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কাজ করছে। একই সঙ্গে দূতাবাস নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানিতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এর আগে সোমবার (১১ মে) দুপুরে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।

ঘটনাটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪