| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৩:২১:২৭:অপরাহ্ন  |  ৩৭৫৪ বার পঠিত
হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাম প্রতিরোধে টিকার বিকল্প কোনো চিকিৎসা নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন বকুল।

বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বকুল বলেন, দেশে বর্তমানে হামের টিকা কার্যক্রম চলমান রয়েছে। যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে খুঁজে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আমাদের টিকাদান কর্মসূচির লক্ষ্য অর্জনের বিষয়টি স্বীকার করেছে। তবে টিকা না নেওয়া শিশুদের শনাক্ত করে দ্রুত টিকা দেওয়া হবে। এ জন্য মাঠপর্যায়ে মাইকিংসহ প্রচারণা চালানো হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। এ কারণে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তিনি অভিযোগ করেন, টিকাসংক্রান্ত বিষয়ে অনেক ভুল তথ্য গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।

তিনি দাবি করেন, হাম প্রতিরোধে সরকারের পক্ষ থেকে কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, আইসিইউ সুবিধা এবং চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

হামের টিকার সংকট নিয়ে কোনো তদন্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত না করার কথা তিনি বলেননি। তবে বর্তমানে সংকট মোকাবিলাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সংকট শেষ হলে বিষয়টি নিয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

এদিকে ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই। তাই সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাপ বেড়ে গেলে কোনো রোগীকেই চিকিৎসা বঞ্চিত হতে না হয়।

সভায় জানানো হয়, চীনের একটি সংস্থা থেকে অনুদান হিসেবে ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন গ্রহণ করা হয়েছে। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪