| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সচিব জাহাংগীর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৭:৩৪:১৪:অপরাহ্ন  |  ৫৯৫ বার পঠিত
সাবেক সচিব জাহাংগীর গ্রেপ্তার

রিপোর্টার্স ডেস্ক : সাবেক সিনিয়র সচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। জুলাই আন্দোলনে নিহত রিকশাচালক রিপন হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে।

বুধবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রিপন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ১১ মে এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দিন জাহাংগীর আলমকে গ্রেপ্তারের আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য রাখেন।

বুধবার শুনানিকালে জাহাংগীর আলমকে হুইলচেয়ারে করে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট সদরঘাট এলাকায় আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আক্রমণ করে এবং এলোপাতাড়ি গুলি ছোড়ে। আসামিদের ছোড়া গুলি রিপনের শরীরে লাগে। তাকে উদ্ধার করে লোকজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট রিপন মারা যান।

এরপর ২৮ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন রিপনের স্ত্রী শামীমা আকতার।

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪