| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬ দশক পর আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১৮:১৮:২৫:অপরাহ্ন  |  ২০৪ বার পঠিত
৬ দশক পর আলোর মুখ দেখছে পদ্মা ব্যারেজ প্রকল্প

রিপোর্টার্স২৪ ডেস্ক: ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশায় নির্মাণ করা হবে পদ্মা ব্যারেজ। বহুল কাঙ্খিত এই প্রকল্পটি আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার মোট ৯টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, এ প্রকল্প নিয়ে একনেকে বিস্তর আলোচনা হয়েছে।

তিনি বলেন, ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার মানুষ এর সুফল পাবে। বিশেষ করে কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা অনেক দূর এগিয়েছে। চলতি বছরেই চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে যৌথ নদী কমিশন কাজ করছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪